https://ift.tt/eA8V8J
রাজশাহী, ০২ আগস্ট - ঈদের দিন ঘুরতে বেরিয়ে রাজশাহীতে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন শাজাহান আলী (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়ার তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান আলী নগরীর উপকণ্ঠ কাটাখালি মোহনপুর এলাকার আজাদ আলীর ছেলে। রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন। আরও পড়ুন: রাজশাহীতে জেএমবির ৩ সদস্য গ্রেফতার তিনি জানান, ঈদের দিন তারাপুর বিলের মধ্যে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন কয়েকজন। ওই সময় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী শাজাহান আলী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০২ আগস্ট
https://ift.tt/2XlIgDT

0 Comments