টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

https://ift.tt/eA8V8J
টাঙ্গাইল, ০৪ আগস্ট - টাঙ্গাইলের ঘাটাইলে বাসচাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত ওসমান গনি (১৩) বাড়ি ঘাটাইল পৌরসভার বানিয়াপাড়া গ্রামের মোল্লাবাড়ি। তার বাবার নাম হাফেজ ওবায়দুল্লাহ। ওসমান স্থানীয় একটি মাদ্রাসা থেকে এবার সমাপনী পাস করেছে। আরও পড়ুন: চিকিৎসা দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন নার্স প্রত্যক্ষদর্শীরা জানায়, ওসমান বাড়ির সামনের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গোপালপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ০৪ আগস্ট
https://ift.tt/2XormEB

Post a Comment

0 Comments