সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

https://ift.tt/eA8V8J
সাতক্ষীরা, ১৫ আগস্ট - করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে আশাশুনির এক পুরুষ রোগীর (৬৮) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোন ইউনিটের ফোকাল পারসন ও আসাবিক সার্জন (সার্জারি) ডা. মো. রাশিদুজ্জামান বলেন, মৃত ব্যক্তি গত ১২ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আরও পড়ুন: সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তাসহ ১৬ জনের করোনা শনাক্ত ইতোমধ্যে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে বা উপসর্গ নিয়ে ৭১ জনের মৃত্যু হয়েছে। সূত্র : বাংলা ট্রিবিউন এন এইচ, ১৫ আগস্ট
https://ift.tt/2Y0pjXq

Post a Comment

0 Comments