চীন-নেপাল নয়, ভারতেরই দুই রাজ্যের মধ্যে জমি নিয়ে বিরোধ ৬৫ বছর ধরে

https://ift.tt/eA8V8J
চীন-নেপালের সঙ্গে সীমান্ত নিয়ে বিরোধ চলছে ভারতের। সীমান্তবর্তী দেশ হিসেবে তাদের সঙ্গে বিবাদ আশ্চর্যজনক নয়। কিন্তু ভারতেরই বিভিন্ন রাজ্যের মধ্যেও রয়েছে এমন সীমান্ত বিবাদ, যা চলে আসছে বহু বছর ধরে। যেমন রাজস্থান ও গুজরাটের মধ্যে দীর্ঘ ৬৫ বছর ধরে সীমান্ত বিবাদ চলছে৷ জানা গেছে, উদয়পুরের মান্ডোয়া থানার অন্তর্গত ঝাঞ্ঝর গ্রামের প্রায় ২০০ বিঘা জমি নিয়ে এ বিবাদ চলছে দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে৷ দুই রাজ্যেরই দাবি, ওই জমি তাদের৷ একদিকে মান্ডোয়ার কৃষকরা জমিটিকে নিজেদের বলে দাবি করেন, অন্যদিকে গুজরাটের গবরিফলা গ্রামের কৃষরাও একই দাবি করছেন৷ এই নিয়ে বিবাদ চলছে ১৯৫৫ সাল থেকে। তবে এই বিবাদ শুধু কৃষকদের মধ্যেই আটকে নেই, এতে জড়িয়ে পড়েছে দুই রাজ্যও। দুটি রাজ্যই তাদের রাজস্ব নথিতে ওই ২০০ বিঘা জমি অন্তর্ভুক্ত করেছে৷ গত ছয় দশকে সরকারিভাবে বহুবার এ বিরোধ মেটানোর চেষ্টা হয়েছে। কিন্তু তাতে এখনও কোনও ফল হয়নি৷ উল্টো ২০১৪ সালে দুই রাজ্যের কৃষকদের মধ্যে এ নিয়ে মারামারিও বেঁধে গিয়েছিল। তবে দীর্ঘদিনের এই বিবাদ মেটাতে দুই রাজ্য আবারও সচেষ্ট হয়েছে৷ ২২ থেকে ৩০ জুন পর্যন্ত রাজস্থান ও গুজরাটের সরকারি কর্মকর্তারা জরিপ করে ওই জমির মালিকানা বিরোধ মেটানোর চেষ্টা করবেন। দেখার বিষয়, এবার এই ঝামেলা মিটবে কি না। সূত্র: নিউজ১৮ এম এন / ২২ জুন
https://ift.tt/2V5FXDw

Post a Comment

0 Comments