https://ift.tt/eA8V8J
রাজশাহী, ২৭ জুন- রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গে আবদুর রাজ্জাক (৬৯) নামে জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শনিবার সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা পরীক্ষার জন্য তাঁর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। রাজশাহী মহানগরের ফুদকিপাড়া এলাকার এ বাসিন্দা মৃত আবু বকর সিদ্দিকের ছেলে। করোনা উপসর্গ নিয়ে রামেকে ভর্তি হয়েছিলেন আবদুর রাজ্জাক। শ্বাসকষ্ট থাকায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সূত্র : কালের কণ্ঠ এম এন / ২৭ জুন
https://ift.tt/31mOHJq

0 Comments