করোনায় মারা গেলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক

https://ift.tt/eA8V8J
ঢাকা, ২২ জুন- করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক (জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মারা গেছেন। তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন। সোমবার (২২ জুন) সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী ও ৬ বছরের এক ছেলে রেখে গেছেন। বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ ফরিদ মারা গেছেন। তবে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা সেটি ডেথ সার্টিফিকেট পেলে নিশ্চিত হওয়া যাবে। প্রসঙ্গত, ২০১০ সালে সহকারী পরিচালক হিসেবে তিনি বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। সূত্র: বাংলা ট্রিবিউন এম এন / ২২ জুন
https://ift.tt/2V5iL8I

Post a Comment

0 Comments