প্রাইভেটকারে ৫০ কেজি গাঁজা : চার মাদক ব্যবসায়ীর জামিন নামঞ্জুর

https://ift.tt/eA8V8J
ঢাকা, ১৮ জুন - রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ গ্রেফতার চার মাদক ব্যবসায়ীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা মহানগর হাকিম আদালত সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়। আদালত সূত্র জানায়, বুধবার (১৮ জুন) তাদের চারজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার (১৭ জুন) তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন দক্ষিণ বেগুনবাড়ির টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের চারজনকে গ্রেফতার করে গোয়েন্দা-(উত্তর) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। চার মাদক ব্যবসায়ী হলেন- মো. ইকবাল হোসেন (৩৫), ড্রাইভার মো. আরিফ মৃধা (৩২), মো. জুয়েল মিয়া (২৭) ও মো. জাহাঙ্গীর আলম (৩০)। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৮ জুন
https://ift.tt/3e7PyRU

Post a Comment

0 Comments