বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

https://ift.tt/eA8V8J
দিনাজপুর, ১৮ জুন - দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার প্রেমবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নিজপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলিপাড়ার ইমাজ উদ্দীনের ছেলে আবুল হোসেন (৪২) ও ইব্রাহিম হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩৬)। জানা যায়, উপজেলার প্রেমবাজার নামক স্থানে দ্রুতগামী মোটরসাইকেলটির সঙ্গে একটি ট্রাক্টরের ধাক্কা লেগে। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৮ জুন
https://ift.tt/2UVzI5o

Post a Comment

0 Comments