চীনা ও ভারতীয় সেনার লড়াইয়ের ভিডিও ভাইরাল (ভিডিও)

https://ift.tt/eA8V8J
চীনা ও ভারতীয় সেনার লড়াইয়ের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সেনা সূত্রের দাবি, ভিডিওটি সিকিমে তোলা। তবে তা কবে তোলা হয়েছে তা স্পষ্ট নয়। তবে ৯ মে সিকিমের নাকু লায় ভারতীয় ও চীনা সেনার ধস্তাধস্তি হয়েছিল। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কোনো একটি তুষারে ঢাকা পার্বত্য এলাকায় ধস্তাধস্তি হচ্ছে ভারতীয় ও চীনা সেনার। উভয়পক্ষ একে অপরকে ঘুঁষি মারছেন। সেই সঙ্গে ধাক্কাধাক্কি। তার মাঝেই দুই সেনারই কয়েক জন চিৎকার করে বলছেন লড়াই কোরো না, ফিরে যাও। ভিডিও দেখে মনে হচ্ছে কিছুক্ষণ পরে লড়াই থেমে গেছে। কয়েক সপ্তাহ ধরে সীমান্তে চীন-ভারত উত্তেজনা চলছে। পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দুই দেশের সঙ্গে অমীমাংসিত ২২ মাইল প্রকৃত নিয়ন্ত্রণ রেখা রয়েছে। ১৯৬২ সাল থেকে অরুনাচল, সিকিম ও লাদাখ সীমান্তে প্রতিবেশী দুই দেশের সঙ্গে একাধিক সংঘর্ষ হয়েছে। সর্বশেষ ১৫ জুন লাদাখে কোনো প্রকার গুলি বিনিময় ছাড়াই শারিরীক লড়াইয়ে ভারতের ২০ সেনা সদস্য নিহত হয়েছে। যদিও চীনের পক্ষ থেকে হতাহতের খবর জানানো হয়নি। সূত্র : যুগান্তর এম এন / ২৩ জুন
https://ift.tt/2YpRuji

Post a Comment

0 Comments