মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু এয়ার মার্শাল শিবপ্রসাদ আর নেই

https://ift.tt/eA8V8J
আগরতলা, ১৮ জুন - একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম বন্ধু ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল শিবপ্রসাদ চক্রবর্তী আর নেই। বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ত্রিপুরা রাজ্যের এই বীর সন্তান ১৯৭১ সালে চট্টগ্রামে পাক হানাদার বাহিনীর ওপর হামরা চালিয়ে তাদের আত্মসমর্পণে বিশেষ ভূমিকা রেখেছিলেন। আজ (বুধবার দিবাগত রাতে তথা বৃহস্পতিবার) রাতে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন। তার পোস্টে তিনি বলেন, ত্রিপুরা থেকে একমাত্র তথা ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন এয়ার মার্শাল শিবপ্রসাদ চক্রবর্তী (৯০) আজ পরলোকগমন করেছেন। একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধ তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। রাজ্যের এই কৃতি সন্তানের মৃত্যুতে আমি শোকাহত। আমি তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এন এইচ, ১৮ জুন
https://ift.tt/2CiSBZA

Post a Comment

0 Comments