সড়ক-মহাসড়কে চাঁঁদাবাজি, ৫১ মামলায় গ্রেপ্তার ১০৯

https://ift.tt/eA8V8J
ঢাকা, ১৮ জুন - দেশের সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযানে ১০৯ জন গ্রেপ্তার হয়েছেন। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইজিপির নির্দেশে চলতি মাসের ১ তারিখ থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোর অভিযানে সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে ৫১টি মামলায় ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মো. সোহেল রানা বলেন, চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ যানবাহনে চাঁদাবাজি বন্ধ করতে উদ্যোগ গ্রহণ করেন। এ লক্ষ্যে সড়ক ও পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সভায় আলোচনার পর তিনি পুলিশের ইউনিটগুলোকে চাঁঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আইজিপির নির্দেশনা অনুযায়ী, পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো সড়ক-মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে চলেছে। যানবাহনে যেকোনো ধরনের চাঁদাবাজির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বাংলাদেশ পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সদর দপ্তরের এআইজি। সুত্র : আমাদের সময় এন এ/ ১৮ জুন
https://ift.tt/3dgDCvL

Post a Comment

0 Comments