দীঘিনালায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

https://ift.tt/eA8V8J
খাগড়াছড়ি, ২৮ জুন- খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকালে দীঘিনালা উপজেলার দুর্গম হাজা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ধর্মজয় ত্রিপুরা (২৮) উপজেলার একই এলাকার সুখী চরণ ত্রিপুরার ছেলে। তিনি ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে স্থানীয় বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ধর্মজয় ত্রিপুরা। এ সময় সন্ত্রাসীরা তার উপর অর্তকিত গুলি করে। দৌড়ে পালানোর সময় গুলিবিদ্ধ হন ধর্মজয় ত্রিপুরা। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব বলেন প্রতিপক্ষ জেএসএস এমএন লারমা বা ইউপিডিএফ গণতান্ত্রিক দলের হামলায় এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম অঞ্চলে। পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। সূত্র : দেশ রূপান্তর এম এন / ২৮ জুন
https://ift.tt/389yV6e

Post a Comment

0 Comments