https://ift.tt/eA8V8J
গোপালগঞ্জ, ১৯ জুন- গোপালগঞ্জে নতুন করে ২৩ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট ৪৩৭ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়লো। শুক্রবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান। তিনি জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১১ জন, মুকসুদপুরে ৬ জন, কাশিয়ানীতে ১ জন, টুঙ্গিপাড়ায় ৪ জন, কোটালীপাড়ায় ১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া এই রোগীদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে। এদিকে গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিনজন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২২৪ জন। এ ছাড়া এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন আরও জানান, এখন পর্যন্ত গোপালগঞ্জে মোট ৪ হাজার ১৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা পরীক্ষায় মুকসুদপুরে ১১৩ জন, কাশিয়ানীতে ১১৫ জন, গোপালগঞ্জ সদরে ৮২ জন, টুঙ্গিপাড়ায় ৬১ জন ও কোটালীপাড়া উপজেলায় ৬৬ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৩৯ জন এবং ২০ জন পুলিশ সদস্য রয়েছেন বলেও জানান তিনি। সূত্র : সমকাল এম এন / ১৯ জুন
https://ift.tt/37FVEqa

0 Comments