https://ift.tt/eA8V8J
নয়াদিল্লি, ১৯ জুন- ভারতের শত্রু কে-তা চিনতে ভুল করলেন একদল বিজেপি কর্মী। তারা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বদলে কুশপুত্তলিকা দাহ করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের। আর তাদের এ প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয়েছে সমালোচনা। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, সম্প্রতি লাদাখ সীমান্তে ২৩ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে চীনা সেনারা। চীনের এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে গতকাল বৃহস্পতিবার কুশপুত্তলিকা দাহের আয়োজন করে পশ্চিমবঙ্গের আসানসোলের একদল বিজেপি কর্মী। তারা শত্রু হিসেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুত্তলিকা নয় পুড়িয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কুশপুত্তলিকা। কিম জং উনের কুশপুত্তলিকা দাহ করলেও এদের মুখে ছিল চীনকে বয়কটের ডাক, চীনা পণ্য বর্জনের ডাক। তাদের এ প্রতিবাদ প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই হাসি-ঠাট্টা করেন। অনেকেই এ ধরনের প্রতিবাদের কঠোর সমালোচনা করেন। কেউ কেউ বলছেন, বিজেপি আসল শত্রুকে চিনতে পারছেন না। আসল শত্রুকে চিনতে না পারলে, বিপদ আরও বাড়বে। সূত্র : আমাদের সময় এম এন / ১৯ জুন
https://ift.tt/3fBIxsW

0 Comments