কামাল লোহানীর মৃত্যুতে আমির হোসেন আমুর শোক

https://ift.tt/eA8V8J
ঢাকা, ২০ জুন- ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম উদ্যোক্তা, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু । তিনি আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় আমির হোসেন আমু বলেন সাংবাদিকতা ও সাংস্কৃতিক জগতে কামাল লোহানী একটি অবিস্মরণীয় নাম। আজীবন দেশ ও মানুষের সেবায় নিবেদিত এ মহান ব্যক্তির মৃত্যুতে দেশ এক কৃতি সন্তানকে হারালো। তাঁর এ মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। সূত্র : কালের কণ্ঠ এম এন / ২০ জুন
https://ift.tt/311Ft5w

Post a Comment

0 Comments