যশোরে ট্রাক চুরি মামলায় যুবলীগ নেতা আটক

https://ift.tt/eA8V8J
যশোর, ২৪ জুন- ট্রাক চুরি মামলায় যশোরের ঝিকরগাছা উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। যশোর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ জানান, গ্রেপ্তার খোকনের বিরুদ্ধে মণিরামপুর থানায় দশ চাকার একটি ট্রাক চুরির মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তিনি আন্তঃজেলা চোর চক্রের গডফাদার। তিনি পুলিশের কাছে এই কথা স্বীকারও করেছেন। তিনি জানান, সোমবার দিবাগত রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতে পাঠানো হয়। আদালতে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক খোকনের বাড়ি উপজেলার বারবাকপুর গ্রামে। তিনি উপজেলা শহরের পারবাজারে বাস করেন। তিনি ইউপি নির্বাচনে ঝিকরগাছার গদখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়ে পরাজিত হন। সূত্র : দেশ রূপান্তর এম এন / ২৪ জুন
https://ift.tt/2BBvkS4

Post a Comment

0 Comments