https://ift.tt/eA8V8J
ঢাকা, ২৭ জুন - শিরোনাম দেখে অনেকেই আঁতকে উঠেছেন। ভাবছেন, হালের জনপ্রিয় নায়িকা পরীমনি কি আবার নতুন করে প্রেমে মজেছেন! হ্যা, তবে কোনো মানবের প্রেমে নয়। তিনি মেতেছেন গাড়ির প্রেমে। আর গাড়ির ব্যাপারে অনেকে বেশি শৌখিনও এই নায়িকা। গত বুধবার পরী তার ফেসবুকে একটা দুমড়ে যাওয়া গাড়ির ছবি পোস্ট করেছিলেন। যা দেখে রিতিমত সবাই ভয় পেয়েছেন। দামি এই গাড়িটি কিভাবে এমন হলো? জানতে চেয়ে পরিচিতজন ও ভক্ত-দর্শকরা অনেকেই কমেন্ট করেছেন। তবে পরীর পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এর ঠিক পরদিন রাতেই পরীমনি ফেসবুকে কালো রঙের গাড়ির একটি ব্যয়বহুল গাড়ির ছবি প্রকাশ করেছেন। আর এর ক্যাপশনে লিখেছেন, নয়া প্রেমিক, ফার্স্ট ডেট। ছবিতে গাড়ির ড্রাইভিং সিটেও দেখা গেছে এই নায়িকাকে। নতুন গাড়িটি তিনি কবে কিনেছেন কিংবা এর সম্পর্কে নানা প্রশ্ন কমেন্ট ঘরে দেখা মিললেও নিশ্চুপ আছেন পরী। এদিকে, পরীমনি সর্বশেষ অ্যাডভেঞ্চার অব সুন্দরবন ছবির শুটিং করেছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সিয়াম আহমেদ। শিশুদের ভ্রমণের কাহিনি নিয়ে এই ছবির বেশির ভাগ শুটিংই হয়েছে পানিপথে, লঞ্চে। ছবিটি নির্মাণ করছেন আবু রায়হান জুয়েল। সুত্র : আমাদের সময় এন এ/ ২৭ জুন
https://ift.tt/3i4fMqN

0 Comments