https://ift.tt/eA8V8J
ঢাকা, ১৪ মে - বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে কি সিদ্ধান্ত আসছে রোববার? ওইদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জরুরি সভায় বসে স্থগিত হওয়া লিগের ভাগ্য নির্ধারণ করবে। বাফুফে কর্মকর্তাদের মধ্যে আছে দুই ধরনের চিন্তা ভাবনা। এক) ক্লাবগুলো যেহেতু এবার আর খেলতেই চায় না, তাই লিগ বাতিল ঘোষণা। দুই) বাতিল ঘোষণা না করে যে পর্যন্ত খেলা হয়েছে সেই পয়েন্ট টেবিল অনুযায়ী চ্যাম্পিয়নশিপ নির্ধারণ করে লিগের সমাপ্তি ঘোষণা। দুই পথের যেমন যুক্তি আছে, তেমন আছে পাল্টা যুক্তিও। লিগের মাত্র ২৫ ভাগ শেষ হয়েছে। এ অবস্থায় কি করে চ্যাম্পিয়ন দল ঘোষণা করে। আবার পাল্টা যুক্তি হলো কোনো একটি দলকে চ্যাম্পিয়ন ঘোষণা না করলে ২০২১ সালে এএফসি কাপে বাংলাদেশের প্রতিনিধি থাকবে না। তাহলে কি হবে? বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, দুই অপশন নিয়েই আমার এগুচ্ছি। আমাদের সবদিক চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে। তবে এটা ঠিক, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা এএফসির প্রেসক্রিপশনকেই প্রাধান্য দেবো। এএফসির গাইডলাইনের বাইরে এক পা এগুতে চান না বাফুফের সিনিয়র সহসভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী, এদিক-সেদিক সিদ্ধান্ত নিয়ে আমরা কিছুতেই এএফসির বিরাগভাজন হতে চাই না। পান থেকে চুন খসিয়ে আমরা এএফসির কোনো ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে চাই না। তারা যে গাইডলাইন দেবে সে অনুযায়ীই সিদ্ধান্ত হবে। এএফসির কাছে আমরা গাইডলাইন চেয়েছি, আশাকরি আগামী রোববার সভায় বসার আগেই সে গাইডলাইন এসে যাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ স্থগিত হয়েছে ৬ রাউন্ড শেষে। স্থগিত হওয়ার আগে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে টেবিলের শীর্ষে আছে আবাহনী ও চট্টগ্রাম আবাহনী। লিগ বাতিল হলে কোনো দলই শিরোপা পাচ্ছে না। সমাপ্ত ঘোষণা করলে শিরোপা পুনরুদ্ধার হবে আবাহনীর। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৪ মে
https://ift.tt/35Wnuh6

0 Comments