https://ift.tt/eA8V8J
নোয়াখালী, ২৭ মে- নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ডোবা থেকে মো. ফরিদ (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিল্টন রোডের মাইনুদ্দিন মাঝি বাড়ির সামনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. ফরিদ সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো.হুমায়নের ছেলে। পুলিশ তাৎক্ষণিক এ হত্যার কোনো কারণ জানাতে পারেনি। হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা ডোবার মধ্যে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৬ মে
https://ift.tt/2B6M9Er

0 Comments