হাজীগঞ্জ থানায় প্রবেশ পথে জীবাণুনাশক চেম্বার

https://ift.tt/eA8V8J
চাঁদপুর, ১২ মে- চাঁদপুরের হাজীগঞ্জ থানার প্রবেশ পথে জীবাণুনাশক চেম্বার করা হয়েছে। ওই চেম্বারে প্রবেশ করলে অটোমেটিক শরীরে স্প্রে হয়ে যাবে। সোমবার বিকালে এই চেম্বারের উদ্বোধন করেন হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি। তিনি বলেন, থানায় প্রতিনিয়ত মানুষের যাতায়াত হচ্ছে। সারাদেশে প্রশাসনিক বিভাগে পুলিশ সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত। তাই দেরিতে হলেও আমরা জীবাণুনাশক চেম্বার করতে পেরেছি। এতদিন হাতে স্প্রে করে থানায় প্রবেশের ব্যবস্থা রেখেছি। উল্লেখ্য, চাঁদপুর সদর মডেল থানায় আটজন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। সেই থেকে জেলার আটটি থানা পুলিশের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সূত্র : যুগান্তর এম এন / ১২ মে
https://ift.tt/2YVBO8e

Post a Comment

0 Comments