ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

https://ift.tt/eA8V8J
নড়াইল, ২৭ মে- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে কাইয়ুম সিকদার (৪৮) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এতে আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার দিকে নড়াগাতি থানার কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাইয়ুম সিকদার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছিলেন। তিনি নড়াগাতির বিলাফর গ্রামের হাসু সিকদারের ছেলে। এ ঘটনায় নড়াগাতি থানা কৃষক লীগের সভাপতি কলাবাড়িয়া গ্রামের আবুল হাসনাত মোল্যা (৪০) এবং একই গ্রামের আপন দুই ভাই মতিয়ার মল্লিক (৪২) ও সজীব মল্লিককেও (২৮) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেল যোগে নড়াইলের কালিয়া উপজেলা সদর থেকে বাড়িতে ফেরার পথে কালিনগর এলাকায় ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন পথরোধ করে কাইয়ুম সিকদারসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করে। এর মধ্যে কাইয়ুম সিকদারকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার মৃত্যু হয়। এছাড়াও কৃষক লীগ নেতা আবুল হাসনাত মোল্যা, মতিয়ার ও সজীব মল্লিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে আবুল হাসনাত মোল্যার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তার স্বজন ও চিকিৎসকেরা। নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোখসানা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত আছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন চন্দ্র সরকার বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৬ মে
https://ift.tt/3ei5GQk

Post a Comment

0 Comments