https://ift.tt/eA8V8J
সুনামগঞ্জ, ১৮ মে- দোকানপাট খোলা রাখায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৯ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে পৌর শহরের জগন্নাথপুর বাজারের অভিযান পরিচালিত হয়। অভিযালকালে সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়। জানা যায়, করোনাভাইরাল সংক্রমণ প্রতিরোধে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার জন্য সরকারি নির্দেশেনা থাকলেও অনেক ব্যবসায়ী আইন অমান্য করে দোকানপাট খোলা রেখে জনসমাগম সৃষ্টি করে আসছিলেন। এ ধরনের খবর পেয়ে স্থানীয় প্রশাসনের পক্ষে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১৯ জন ব্যবসায়ীকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে বাজারে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত বলেন, নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে দোকানের সামনে লোকসমাগম করায় এবং সুরক্ষামূলক মাস্ক, হ্যান্ডগ্লাভস ছাড়া জটলা করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ১৯ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে। সূত্র: কালের কণ্ঠ এম এন / ১৮ মে
https://ift.tt/365Zc4r

0 Comments