https://ift.tt/eA8V8J
ঢাকা, ১৩ মে - তার আসল নাম রত্না কবির সুইটি হলেও চলচ্চিত্রাঙ্গনে রত্না নামেই অধিক পরিচিত তিনি। কাজী হায়াৎ পরিচালিত ছবি এবং কাজী মারুফের নায়িকা হয়ে ইতিহাস চলচ্চিত্রে দর্শক মাতিয়েছিলেন তিনি। তুমি কই তুমি কই গানের মাধ্যমে রোমান্টিক রত্নাকে আজও খুঁজেন দর্শক। সম্প্রতি তিনি এটিএন বাংলার চায়ের চুমুক নামের একটি প্রোগ্রামের অথিতি হয়েছেন। গতকাল এটিএন বাংলার স্টুডিওতে এই প্রোগ্রামের শুটিং করেন চিত্রনায়িকা। এই প্রসঙ্গে তিনি বলেন, ঈদের স্পেশাল একটি পর্ব ছিল এটি। এবং ঈদের তৃতীয় দিন এটি সম্প্রচার করা হবে। আমি এবং ওখানে যারা উপস্থিত ছিলেন তারা নিরাপদ দুরত্ব রেখেই শুটিং করেছি। বর্তমানে রত্না ঘরেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে। তিনি বলেন, এখন ঘরেই অবস্থান করছি। পরিবারকে সময় দিচ্ছি। নামাজ পড়ছি রোজা রাখছি। সময় চলে যাচ্ছে। আশা করি মহান সৃস্টিকর্তা আমাদের এই মহামরী থেকে নিশ্চয়ই মুক্তি দিবেন। উল্লেখ্য, ২০০২ সালে সেলিম আজমের কেন ভালোবাসলাম সিনেমার মাধ্যমে ফেরদৌসের নায়িকা হয়ে চলচ্চিত্রে নাম লেখান রত্না। এরপর কাজী হায়াত পরিচালিত ইতিহাস সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৪ সালে সেদিন বৃষ্টি ছিল সিনেমায় তাকে সর্বশেষ দেখা যায়। অভিনয়ের পাশাপাশি তামান্না ফিল্মস নামে প্রযোজনা সংস্থাও গড়ে তুলেছিলেন রত্না। এই প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছিলো সেদিন বৃষ্টি ছিল সিনেমাটি। এটি যৌথভাবে পরিচালনা করেন শাহিন-সুমন। এক যুগ অভিনয় ক্যারিয়ারে রত্না প্রায় অর্ধশত ছবিতে অভিনয় করেছেন। এছাড়া রত্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টাইম মেশিন। পাশাপাশি তার অভিনীত নষ্ট মুন্না, কঠিন লড়াই, অরুণ বরুণ কিরণমালা নামের ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। এন এইচ, ১৩ মে
https://ift.tt/3dGrPYp

0 Comments