ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল নারীর

https://ift.tt/eA8V8J
দিনাজপুর, ১৩ মে - দিনাজপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে লাভলী বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আনন্দ সাগর খানকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাভলী বেগম দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের পরজপুর জিন্নাপাড়ার এনামুল হকের স্ত্রী। দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, রাতে দিনাজপুর শহরের মহিলা কলেজ মোড় থেকে ইজিবাইকে করে নিজ বাড়ি ফিরছিলেন লাভলী বেগম। পথে আনন্দ সাগর খানকা মোড়ে একটি ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা বজলুর রশিদ আরও জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ মে
https://ift.tt/3dJU0FJ

Post a Comment

0 Comments