https://ift.tt/eA8V8J
কুড়িগ্রাম, ২২ মে- ঘূর্ণিঝড় আম্ফান এর প্রভাবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। বিদ্যুত সরবরাহ বন্ধ বিপাকে পড়েছে পাকা ধান নিয়ে উপজেলার বেশির ভাগ চাষি। স্থবির হয়ে পড়েছে জনজীবন। বুধবার ভোররাত থেকে থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং তা (আজ শুক্রবার ২২ মে) পর্যন্ত অব্যাহত আছে। উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভুরুঙ্গামারীতেও দমকা হাওয়াসহ মাঝারি বর্ষণ শুরু হয়। ঝড়টি তার শুরুর গতিপথ বদলে ফেলায় এর প্রভাব এখন উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের সবকটি উপজেলায় বিরাজ করছে। অবিরাম বৃষ্টি ঝরিয়ে গোটা উপজেলায় এর প্রভাবের প্রমাণ দিচ্ছে আম্পান। ঝোড়ো হাওয়ার কারণে উপজেলার ১০টি ইউনিয়নের সমগ্র এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছ। ফলে ইফতার, সাহরি ও তারাবিতে আলোস্বল্পতায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। অপরদিকে বিদ্যুৎ সর্বরাহ বন্ধ থাকায় ব্যাংকগুলোর জরুরি এটিএম সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা। গত তিন দিনের অবিরাম বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। ক্ষেতের পাকা সোনালি বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। সূত্র: কালের কণ্ঠ এম এন / ২২ মে
https://ift.tt/3cVNY4T

0 Comments