https://ift.tt/eA8V8J
চট্টগ্রাম, ১২ মে- চট্টগ্রামের পটিয়ায় হঠাৎ করে একদিনে সর্বোচ্চ ১১ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে পটিয়া পৌর সদরের ৮ নং ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকায় একই পরিবারের নয়জন রয়েছেন। এর আগে পরিবারটির এক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরের বাসায় আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে পরিবারটির মোট ১০ জন আক্রান্ত হলেন। তাদের বাড়ি পটিয়া পৌর সদরের ৯ নং ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকায়। সোমবার জেলা সিভিল সার্জন মো. সেখ ফজলে রাব্বী একই পরিবারের ৯ জনসহ ১১ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। একই পরিবারের আক্রান্তদের বয়স, ৩৬ বছর, ৬২ বছর, ৩৬ বছর, ২৪ বছর, ২২ বছর, ৪মাস, ১১বছর, ৩ মাস ও ৪২ বছর। অন্য দুইজনের মধ্যে একজনের বাড়ি পটিয়া পৌর সদরের ১ নং ওয়ার্ডের কাগজীপাড়ায়, তার বয়স ৪৫ বছর। ওই পরিবারের আরও দুইজন সদস্য করোনা আক্রান্ত হয়। তার মধ্যে একজন সুস্থ হয়েছেন। অন্যজন নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া নতুন আক্রান্ত অন্য আরেকজনের বয়স ৪৫। তিনিও একই পরিবারের ১০ জন আক্রান্ত করোনা রোগীর চাচাতো ভাই। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, আক্রান্ত পরিবারগুলো লকডাউনের আওতায় রয়েছে। নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে আইসোলেশনে পাঠানো হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আতঙ্কিত না হয়ে পটিয়ার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং রাস্তায় অযথা ঘোরাঘুরি না করে ঘরে থাকার জন্য অনুরোধ জানান। উল্লেখ্য, নতুন ১১ জনকে নিয়ে পটিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যই পটিয়ার প্রথম করোনা আক্রান্ত প্রতিবন্ধি শিশুর মৃত্যু ঘটে। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন। সূত্র : সমকাল এম এন / ১২ মে
https://ift.tt/3cneqUQ

0 Comments