এবার প্রশংসিত প্রযোজক শাহরুখ

https://ift.tt/eA8V8J
মুম্বাই, ০৯ মে - দীর্ঘ দিনের ক্যারিয়ারে অভিনয়ের জন্য অনেক প্রশংসা ও সম্মান তিনি পেয়েছেন। নামের শেষে কিং খান, বাদশা, বলিউডের সেরা রোমান্টিক হিরো ইত্যাদি উপাধি যোগ হয়েছে তার। একজন আদর্শ মানুষ হিসেবেও সবার কাছে প্রশংসিত শাহরুখ খান। এবার প্রযোজনার জন্যও প্রশংসিত হলেব এ নায়ক। কিং খানকে নিয়ে উচ্ছ্বাসে ভাসলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক পাওলো কোয়েলহো। চলতি বছর মার্চে, শাহরুখের সংস্থা রেড চিলিজের প্রযোজনায় মুক্তি পেয়েছে কামিয়াব। যার মূল বিষয়বস্তু - একজন অভিনেতা ক্যারিয়ারের ৫০০ তম ছবি করতে অবসর ভেঙে ফিরছেন। এ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জয় মিশ্রা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে দীপক দোবরিয়াল, ইশা তলওয়ার। ছবির পরিচালক জাতীয় পুরস্কারপ্রাপ্ত হার্দিক মেহতা। এই ছবি দেখেই শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ দ্য অ্যালকেমিস্ট উপন্যাসের লেখক পাওলো কোয়েলহো। কামিয়াব-এর মতো ছবি তৈরির জন্য টুইটারে কিং খানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পালটা টুইটে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহরুখও। মুক্তির পর থেকেই সমালোচকদের বাহবা কুড়িয়েছে সঞ্জয় মিশ্রা অভিনীত ছবিটি। কিন্তু পাওলো কোয়েলহোর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির প্রশংসা কামিয়াব-কে অন্য মাত্রায় পৌঁছে দিল মনে করেন শাহরুখ। লেখালেখির পাশাপাশি বডিউড সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল পাওলো কোয়েলহো। কয়েকদিন আগেই ইরফান খানের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছিলেন। এবার বলিউডের আরেক খান শাহরুখের প্রশংসা করলেন তিনি। এন এইচ, ০৯ মে
https://ift.tt/3cmeunS

Post a Comment

0 Comments