https://ift.tt/eA8V8J
লক্ষ্মীপুর, ১০ মে - লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শাকচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইউছুফ নামের একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী জানায়, শাকচর গ্রামের বাসিন্দা ভুট্টো মিয়া ও হেজু মিয়াদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। শনিবার সকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে ভুট্টোর পরিবারের লোকজন হেজুদের ওপর হামলা করে। এতে হেজুর স্ত্রী শিউলি বেগম আহত হয়। খবর পেয়ে শিউলির ভাই ও ভাগনে ওই বাড়িতে আসে। সন্ধ্যায় ভুট্টোরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর আবারও হামলা চালায়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে হেজু মিয়ার পরিবারের ইউছুফ, সেলিম, জসিম, রিফাত, তুশার ও ভুট্টোসহ তার পরিবারের মিষ্টার ও মহিমসহ অন্তত ১০ জন আহত হয়। এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, সংঘর্ষের ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১০ মে
https://ift.tt/3bfQEZL

0 Comments