করোনার দিনে আবারও মুক্তি পাচ্ছে কাঠবিড়ালি

https://ift.tt/eA8V8J
ঢাকা, ২২ এপ্রিল - বছরের প্রথম মাসেই মুক্তি পেয়েছিলো নিয়ামুল মুক্তা পরিচালিত প্রথম সিনেমা কাঠবিড়ালী। ১৭ জানুয়ারি সারাদেশে মুক্তি পায় সিনেমাটি। দর্শকদের মন কাড়তে সক্ষম হয় সিনেমাটি। কাঠবিড়ালীতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আবীর। করোনাভাইরাসের কারণে লকডাউনের দিনে নতুন খবর হলো আগামী ২৪ এপ্রিল ভারতীয় ভিডিও প্ল্যাটফর্ম হইচই এ মুক্তি পেতে যাচ্ছে কাঠবেড়ালী সিনেমাটি। এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক নিয়ামুল মুক্তা। তিনি বলেন, এখনও যারা ছবিটি দেখেননি তাদের দেখার আমন্ত্রণ রইল। আমরা আশা করছি দর্শকরা ডিজিটাল প্ল্যাটফর্মেও সিনেমাটি নিয়ে আগ্রহ নিয়ে দেখবেন। এছাড়া আগামী যেকোনো ঈদে সিনেমাটি টেলিভিশনে মুক্তির পরিকল্পনা আছে আমাদের। চিলেকোঠা ফিল্মসর ব্যানারে নির্মিত এই সিনেমাটিতে অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর ছাড়াও আরও অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান। সিনেমাটির কাহিনি লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ। এন এইচ, ২২ এপ্রিল
https://ift.tt/2VpJeOS

Post a Comment

0 Comments