দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের পরিচালক পদে স্থায়ী হলেন স্মিথ

https://ift.tt/eA8V8J
কেপটাউন, ১৮ এপ্রিল - দেশের ক্রিকেটের কঠিন সময়ে এগিয়ে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। গত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বোর্ডের ক্রিকেট পরিচালক পদে অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এ সাবেক অধিনায়ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধারাভাষ্যের চুক্তি থাকায় প্রাথমিকভাবে মাত্র তিন মাসের চুক্তি করেছিলেন। ঠিক করা হয়েছিল, আইপিএল শেষ হলে মে মাসে পুনরায় স্মিথের সঙ্গে আলোচনায় বসবে বোর্ড। কিন্তু করোনাভাইরাসের কারণে হচ্ছে না আইপিএল। আর এই সুযোগটিই নিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ককে তারা স্থায়ীভাবেই দিয়েছে ক্রিকেট পরিচালকের পদ। দুই বছরের জন্য করা এ চুক্তির মেয়াদ শেষে আগামী ৩১ মার্চ ২০২২ তারিখে। ডিসেম্বরে নিজের নতুন দায়িত্বের ব্যাপারে স্মিথ বলেছিলেন, আমি বেশ কয়েকবারই বলেছি যে কঠিন সময়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে সাহায্য করতে চাই। বিশেষ করে পরিচালকের এই নতুন পদটা প্রতিষ্ঠার ক্ষেত্রে। আমি এখনও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের প্রতি আগের মতোই নিবেদিত এবং নিজের নতুন দায়িত্ব দিয়ে ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী। পরে তার পরামর্শেই দক্ষিণ আফ্রিকার হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচারকে। এছাড়া অধিনায়কত্ব নিয়ে সৃষ্ট ঝামেলারও দারুণ সমাধান করেন তিনি। এর বাইরে দেশের ক্রিকেট কাঠামো গুছিয়ে নিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন স্মিথ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৮ এপ্রিল
https://ift.tt/2S2Nx0z

Post a Comment

0 Comments