https://ift.tt/eA8V8J
শেরপুর, ২৩ এপ্রিল - শেরপুরের নালিতাবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে ননদদের হামলায় নাছিমা বেগম (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টা দিকে উপজেলার নামা ছিটপাড়া এলাকার এ ঘটনা ঘটে। নিহত নাছিমা ওই এলাকার বুলবুলের স্ত্রী। পুলিশ জানায়, রাতে উপজেলার নামা ছিটপাড়া এলাকার জিন্নত আলীর পোষ্যপুত্র বুলবুল ও তার তিন মেয়ের মাঝে গাছ কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিন বোন ও তাদের সন্তান বুলবুলের স্ত্রী নাছিমার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। ময়মনসিংহ নেয়ার পথে নাছিমার মৃত্যু হয়। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে ননদ নূরজাহান বেগম ও দুলালীকে আটক করেছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৩ এপ্রিল
https://ift.tt/3bx3xPQ

0 Comments