https://ift.tt/eA8V8J
মুম্বাই, ১৯ এপ্রিল - কিছুদিন আগে নিজের অফিস কোয়ারেন্টাইন সেন্টারের জন্য ছেড়ে দিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এরপর নিজের এক হোটেল চিকিৎসা সেবায় জড়িতদের জন্য ছেড়ে দেন অভিনেতা সোনো সোদ। এবার সেই পথে হাঁটলেন অভিনেত্রী আয়েশা টাকিয়া। তিনি ও তার স্বামী ফারহান আজমি মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে খুলে দিলেন তাদের দক্ষিণ মুম্বাইয়ের হোটেলের দরজা। জানা গেছে, এই হোটেলে তৈরি হবে নতুন কোয়ারেন্টাইন সেন্টার। ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ভাইরাস করোনা। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন, তাদের পাঠানো হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারে। কিন্তু দেশটিতে এই স্বল্প সময়ের মধ্যে কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলা দুরূহ ব্যাপার। তাই সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে। শিল্পপতি থেকে সেলিব্রিটি, অনেকেই তাদের অফিস বা হোটেলের দরজা খুলে দিয়েছেন কোয়ারেন্টাইন সেন্টারের জন্য। অভিনেত্রী আয়েশা টাকিয়া ও তার স্বামী ফারহান আজমিও একই কাজ করলেন। হোটেল হস্তান্তরের পর ফারহান জানিয়েছেন, আমরা আমাদের গালফ হোটেলকে কোয়ারেন্টাইন সেন্টারের জন্য দিয়েছি। সংকটের এই সময়ে আমরা একে অপরের সঙ্গে রয়েছি। আমরা আমাদের হোটেল ইতিমধ্যেই মুম্বাই পুলিশকে দিয়ে দিয়েছি। ওখানে কোয়ারেন্টাইন সেন্টার হবে। এন এইচ, ১৯ এপ্রিল
https://ift.tt/2XNnwGc

0 Comments