শোয়েব আখতারের সমালোচনার কড়া জবাব দিলেন আসাদ শফিক

https://ift.tt/eA8V8J
ইসলামাবাদ, ২৩ এপ্রিল - পাকিস্তান ক্রিকেটে এটা নতুন কিছু নয়। একজন আরেকজনের সমালোচনা করেন কোনো রাখ ঢাক না রেখেই। শোয়েব আখতারই যেমন টেস্ট দলের এই সময়ের মিডল অর্ডারের অন্যতম ভরসা আসাদ শফিককে নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেছিলেন দিন কয়েক আগে। শোয়েব বলেছিলেন, আসাদ শফিক সাহস নিয়ে ব্যাটিং করতে জানেন না। তার মধ্যে দৃঢ়চেতা মনোভাবের অভাব, রক্ষণাত্মক খেলতেই পছন্দ করেন। পূর্বসুরীর এমন কথা স্বভাবতই ভালোভাবে নেননি আসাদ শফিক। সাবেক গতিতারকাকে কড়া জবাবই দিয়েছেন পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান। আসাদ শফিক বলেন, আমি যদি যথেষ্ট সাহসী না হতাম, তবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করতে পারতাম না। এই বিষয়ে কারও কাছে কিছু প্রমাণ করার দরকার নেই আমার। কোনো মন্তব্য করার আগে পরিসংখ্যান যাচাই করা উচিত বলেই মনে করেন আসাদ শফিক। তার ভাষায়, এটা তার (শোয়েব) মতামত। তবে আমার মনে হয় কোনো একটি মতামত দেয়ার আগে একজনের রেকর্ড যাচাই করে নেয়া উচিত। আসাদ শফিক মনে করেন, যদি ব্যাটিং অর্ডারে উপরের দিকে সুযোগ পেতেন, তবে আরও ভালো করতে পারতেন। ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন, আমি মনে করি, এই মুহূর্তে যেখানে আছি তার চেয়ে বেশি কিছু অর্জন করতে পারতাম। কিন্তু আমাকে ছয় নম্বরে ব্যাট করতে হয়, এখানে একজন ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেন না। এই পজিশনে খেলে কেউ ১৫-২০টা টেস্ট সেঞ্চুরি করেনি। আমি আক্রমণাত্মক ব্যাটসম্যান নই, এটা ভুল ধারণা। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৩ এপ্রিল
https://ift.tt/2VJiis4

Post a Comment

0 Comments