https://ift.tt/eA8V8J
ইসলামাবাদ, ১৬ এপ্রিল - শোয়েব আখতার কেবল ছোট একটি প্রস্তাব দিয়েছিলেন, সেটি এখন ডালপালা মেলতে মেলতে বিশাল বটবৃক্ষ হওয়ার পথে। মাঠের লড়াইয়ের প্রস্তাবে শুরু হয়েছে কথার লড়াই। সেই লড়াই সহসাই বোধ হয় থামছে না। শোয়েবের প্রস্তাব ছিল করোনার এই দুঃসময়ে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন করে অসহায়দের জন্য কিছু অর্থ জোগাড় করা যায় কি না। সেই শুরু হলো। কথার লড়াইয়ে একে একে যোগ দিতে থাকলেন কপিল দেব, শহীদ আফ্রিদি, সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরা। আর প্রস্তাবটা যেহেতু শোয়েবই দিয়েছিলেন, অবধারিতভাবেই তাকেও জবাব দিতে হচ্ছে সব কথার। কথার এই লড়াইয়ে সর্বশেষ যুক্ত হলেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। স্বদেশি কপিল দেবের মতোই পাকিস্তানের সাবেক পেসার শোয়েবের প্রস্তাব উড়িয়ে দিয়েছেন তিনি। গাভাস্কারের মতে, লাহোরে তুষারপাত হলেও হতে পারে, কিন্তু ভারত-পাকিস্তান সিরিজ কোনোমতেই সম্ভব নয়। গাভাস্কারের এমন কথা শুনে ফের মুখ খুললেন শোয়েব। এবার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এগিয়ে গেলেন আরও একধাপ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে গাভাস্কারের ছবি ও মন্তব্য একপাশে, আরেকপাশে লাহোরের রাস্তায় তুষারপাতের একটি ছবি যুক্ত করে শোয়েব লিখেছেন, ও আচ্ছা সানি ভাই, লাহোরে তো গত বছরই তুষারপাত হয়েছে, ফলে কোনোকিছুই অসম্ভব নয়। গাভাস্কারকে মোক্ষম জবাব দিতে শোয়েব কষ্ট কম করেননি, ছবি জোগাড় করে প্রমাণও হাজির করেছেন! এমনভাবে উপস্থাপন করেছেন, তাতে ভারতীয় ব্যাটিং কিংবদন্তির মুখ বন্ধ রাখা কঠিনই হবে। যার অর্থ, জল আরও অনেক দূর গড়াবে। Well Sunny bhai, we did have a snowfall in Lahore last year :) So nothing is impossible. pic.twitter.com/CwbEGBc45N Shoaib Akhtar (@shoaib100mph) April 14, 2020 সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৬ এপ্রিল

0 Comments