করোনা পরীক্ষা করেই চড়তে হবে আমিরাতের বিমানে

https://ift.tt/eA8V8J
দুবাই, ১৭ এপ্রিল - সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিমান এমিরেটস জানিয়েছে, ভ্রমণের আগে বিমান সংস্থাগুলোর মধ্যে তারাই প্রথম যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা করছে। বুধবার (১৫ এপ্রিল) দুবাই থেকে তিউনিশিয়া যাওয়া যাত্রীদের করোনা পরীক্ষার মধ্য দিয়ে তাদের এ কার্যক্রম শুরু হয়েছে। দুবাইয়ের স্বাস্থ্য বিভাগের সহায়তায় যাত্রীদের রক্ত পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ কিনা, তা দেখা হচ্ছে। রক্ত নেয়ার ১০ মিনিট পরই ফলাফল জানিয়ে দেয়া হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, করোনাভাইরাস বিশ্বকে যে দুর্যোগে ঠেলে দিয়েছে তা থেকে অনেক কিছুই শিক্ষা নিতে হবে। ভবিষ্যতে আমাদের আরও সাবধান থাকতে হবে। হতে পারে, বিমান পরিবহন কোম্পানিগুলো নিয়ম করে ফেলবে যে, রক্ত পরীক্ষার রিপোর্ট না থাকলে তারা যাত্রীকে বিমানেই তুলবে না। এমিরেটস এয়ারলাইন্সের প্রধান পরিচালনা কর্মকর্তা আদেল আল রেধা বলেন, যাত্রীদের সহজেই করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। ভবিষ্যতে করোনা পরীক্ষার সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা চলছে। অন্যান্য ফ্লাইটেও করোনা পরীক্ষার ব্যবস্থা করা হবে যেন আমাদের বিমানের যাত্রীদের কোনো দেশে প্রবেশে ঝামেলা পোহাতে না হয়। তিনি আরও বলেন, যাত্রীরা বেশি মালামাল সঙ্গে নিতে পারবেন না। কেবল ল্যাপটপ, হ্যান্ডব্যাগ, ব্রিফকেস এবং বাচ্চাদের খেলনা নিতে পারবেন। ম্যাগাজিন কিংবা ছাপানো কোনো বস্তু নেয়া যাবে না। বিভিন্ন ধরনের খাবার ও পানীয় বিমানেই সরবরাহ করা হবে। যাত্রীদের নিজেদেরই মাস্ক পরে আসতে হবে এবং অন্য যাত্রীদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৭ এপ্রিল
https://ift.tt/2VBdxkn

Post a Comment

0 Comments