https://ift.tt/eA8V8J
মুম্বাই, ২৫ এপ্রিল - বলিউডে ক্যাটরিনা কাইফের সুনাম আছে সৌন্দর্যের জন্য। তার গ্ল্যামারে কাবু কোটি পুরুষ। সেই নায়িকাকেই কী না চেনা যাচ্ছে না! তার ছবি নিয়ে চলছে হাসাহাসি। সম্প্রতি ক্যাটরিনার অনুকরণে আঁকা একটি ছবি শেয়ার করেছেন কমেডিয়ান ও উপস্থাপক সুনীল গ্রোভার। কিন্তু এই ছবিতে নায়িকাকে চেনাই দায়! সুনীলের শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে, একপাশে ক্যাটরিনার ছবি। আর অন্যদিকে হাতে আঁকা একটি মজার ছবি। ক্যাটরিনার মতোই গোলাপি শাড়ি পরানো হয়েছে ছবির মেয়েটিকেও। কিন্তু সেটি একটি নিতান্ত মজার কাঁচা হাতের আঁকা। ক্যাটরিনার বিন্দুমাত্র আদল আসেনি সেই ছবিতে। ছবিটি কে এঁকেছেন তা অবশ্য খোলসা করেননি সুনীল। কেবল মজা করে লিখেছেন, লকডাউন কত শিল্পী, কত সেফ-এর জন্ম দিল। দেখুন তেমনই এক শিল্পীর শিল্পের নমুনা। ক্যাটরিনা অবশ্য তার এই মজাদার ছবি নিয়ে কোনো মন্তব্য করেননি। লকডাউনে বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় হামেশাই মজার সব পোস্ট করছেন কমেডিয়ান সুনীল গ্রোভার। এন এইচ, ২৫ এপ্রিল
https://ift.tt/2yE7Fiy

0 Comments