আজ শুক্রবার রাত ৯টা দেশে বিদেশে টিভিতে প্রচারিত হবে আড্ডা উইথ মিন্টোর ১৬তম পর্ব

https://ift.tt/eA8V8J
টরন্টো, ১৭ এপ্রিল- কানাডার প্রথম পূর্ণাঙ্গ বাংলা টিভি চ্যানেল দেশে বিদেশে টিভি (deshebideshe.tv) আয়োজিত নিয়মিত লাইভ অনুষ্ঠান আড্ডা উইথ মিন্টোর আজকের পর্বে যোগ দেবেন বাংলাদেশ থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) র সেক্রেটারি জেনারেল ড. এহতেশামুল হক চৌধুরি, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ড. একে আব্দুল মুবিন, সাবেক সভাপতি সিএম তোফায়েল সামি, ফিলাডেলফিয়া থেকে বিশিষ্ট চিকিৎসক ড. জিয়া উদ্দিন আহমেদ; এবং টরন্টো থেকে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি দেবব্রত দে তমাল।অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকছেন দেশে বিদেশে সম্পাদক নজরুল মিন্টো। আজকের অনুষ্ঠানে দর্শকদের প্রশান্তময় করে তুলতে সংগীত পরিবেশন করবেন অষ্ট্রেলিয়ার ক্যানবেরাতে বসবাসরত শিল্পী পারমিতা দে। পণ্ডিত রামকানাই দাশের সুযোগ্যা ছাত্রী পারমিতা ছোটবেলা থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিয়েছেন অনেক অনেক পুরষ্কার। দীর্ঘ সাত বছর তিনি উপমহাদেশের প্রখ্যাত গুরু পন্ডিত অজয় চক্রবর্তীর কাছে গান শিখেছেন। এছাড়া পারমিতা বলিউড সিনেমা সল্ট ব্রিজ-এ কণ্ঠ দিয়েছেন। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভাল লাগবে। চোখ রাখুন দেশে বিদেশের পর্দায়। নিজে উপভোগ করুন, বন্ধু এবং আত্মীয়-স্বজনকে উপভোগ করতে বলুন। অনুষ্ঠানটি আজ রাত ৯টায় সরাসরি প্রচারিত হবে দেশে বিদেশে টিভি চ্যানেল এর পাশাপাশি ফেসবুক (https://ift.tt/2Sz1h1v) এবং ইউটিউব (https://www.youtube.com/deshebideshe) চ্যানেলে। আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপ থেকেও দেশে বিদেশের ওয়েবসাইট (https://ift.tt/3ekSICx) গিয়ে লগ ইন করতে পারেন। এছাড়া আপনি দেশে বিদেশের অ্যাপ ডাউনলোড করে অ্যান্ড্রোয়েড বা আইফোনেও দেশে বিদেশের বিভিন্ন অনুষ্ঠানমালা যে কোন সময় উপভোগ করতে পারেন।
https://ift.tt/3eBLABV

Post a Comment

0 Comments